৫০ হাজার ভোটে হারানোর হুঙ্কার বিজেপি প্রার্থী কৌস্তভের, পাল্টা রাজের চরম বিদ্রুপ

৫০ হাজার ভোটে হারানোর হুঙ্কার বিজেপি প্রার্থী কৌস্তভের, পাল্টা রাজের চরম বিদ্রুপ

ব্যারাকপুরের ময়দানে এবার রাজনীতির লড়াই ছাপিয়ে ব্যক্তিগত আক্রমণ তুঙ্গে। রবিবাসরীয় প্রচারে নেমেই তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। বামেদের সমর্থন পাওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “বিপক্ষে অভিনেতা হলেও আমি স্থানীয় ছেলে, জয়ের ব্যবধান হবে বিশাল।”

পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি রাজ চক্রবর্তীও। কৌস্তভের দাবিকে ‘দিবাস্বপ্ন’ আখ্যা দিয়ে তিনি কটাক্ষ করেন, “সুনামিতে উনি ভেসে যাবেন, ওঁর মাথায় তো চুল নেই যে টেনে তুলব!” এই বাগযুদ্ধকে নাটক বলে কটাক্ষ করেছে বাম শিবির। সিপিএম প্রার্থী সুমন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মতে, সাধারণ মানুষের সমস্যা এড়িয়ে বিজেপি ও তৃণমূল স্রেফ একে অপরকে কুরুচিকর আক্রমণ করে সস্তার রাজনীতি করছে। ব্যারাকপুরের ত্রিমুখী লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা নিয়ে এখন সরগরম গঙ্গার পাড়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *