কেন প্রতীক উর রহমানকে তৃণমূলের নয়া তুরুপের তাস বলা হচ্ছে

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর বড় চমক দিল ঘাসফুল শিবির। প্রাক্তন বাম নেতা তথা তুখোড় বক্তা প্রতীক উর রহমানকে দলের নতুন মুখপত্র হিসেবে নিয়োগ করল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুলে আসা এই তরুণ তুর্কিকে এবার দেখা যাবে বিরোধীদের আক্রমণ শানাতে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে প্রতীক উরের জ্বালাময়ী ভাষণ নজর কেড়েছিল খোদ তৃণমূল সুপ্রিমোর। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী না হলেও, রাজ্যজুড়ে দলের হয়ে সওয়াল করবেন তিনি। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, মালদহ ও মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে বামেদের পালটা জবাব দিতে প্রতীক উরকেই ঢাল করতে চাইছে শাসক দল। ২০০৮ থেকে বাম রাজনীতির পরিচিত মুখ প্রতীক উরকে যোগ্য সম্মান না দেওয়ার যে অভিযোগ উঠেছিল, তৃণমূল তাকে মুখপত্র করে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার পাশাপাশি মাস্টারস্ট্রোক দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।