থমকে গেল হরমুজ প্রণালী দেশে কি তবে জ্বালানির হাহাকার মোদীর মন্তব্যে তীব্র চাঞ্চল্য

থমকে গেল হরমুজ প্রণালী দেশে কি তবে জ্বালানির হাহাকার মোদীর মন্তব্যে তীব্র চাঞ্চল্য

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে কার্যত অবরুদ্ধ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী। সোমবার সংসদে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বীকার করে নিলেন যে এর ফলে ভারতে জ্বালানি তেলের পাশাপাশি গ্যাস ও সারের সংকটের প্রবল ঝুঁকি তৈরি হয়েছে। পেট্রোল-ডিজেলের আমদানি স্বাভাবিক রাখতে কেন্দ্র মরিয়া চেষ্টা চালাচ্ছে জানিয়ে মোদী বলেন, “পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, যা বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে।”

পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ ও অর্থ মন্ত্রকের শীর্ষকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। নাগরিকদের ওপর এই সংকটের প্রভাব কমাতে সরকার বদ্ধপরিকর বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে ২ লক্ষ ৭৫ হাজারের বেশি ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। ইরান থেকেই ফিরেছেন ১ হাজারেরও বেশি নাগরিক। সাধারণ মানুষকে আশ্বস্ত করে মোদী জানান, সরকার অত্যন্ত সতর্ক এবং যে কোনও পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *