আর জি করের লিফটে মর্মান্তিক মৃত্যু ঘিরে তোলপাড়! দোষীদের শাস্তিতে এবার কি সিবিআই তদন্ত?

আর জি করের লিফটে মর্মান্তিক মৃত্যু ঘিরে তোলপাড়! দোষীদের শাস্তিতে এবার কি সিবিআই তদন্ত?

কলকাতা: আর জি কর হাসপাতালের লিফট বিভ্রাটে প্রাণ হারালেন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। যান্ত্রিক ত্রুটির জেরে লিফটের খাঁজে আটকে পিষ্ট হয়ে তাঁর এই করুণ মৃত্যুতে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এই ঘটনায় সরাসরি সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা।

সমাজকর্মী বিজয় কুমার সিংঘল সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলাটি দায়ের করেন। পিটিশনে অভিযোগ করা হয়েছে, সরকারি হাসপাতালে রোগীদের নিরাপত্তা দিতে চরম ব্যর্থ কর্তৃপক্ষ। লিফটের দরজায় আটকে পিষ্ট হয়ে মৃত্যুর মতো ঘটনা প্রমাণ করে যে পরিকাঠামো কতটা বিপজ্জনক। এই গাফিলতির নেপথ্যে বড় কোনো দুর্নীতির যোগ আছে কি না, তা খতিয়ে দেখতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

গত শুক্রবার আর জি করের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে সপরিবারে লিফটে উঠেছিলেন অরূপবাবু। যান্ত্রিক গোলযোগে মাঝপথে লিফট আটকে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। সেই সময় লিফটের দরজা ও দেওয়ালের ফাঁকে আটকে পড়ে প্রাণ হারান অরূপবাবু। পুলিশ ইতিমধ্য়েই এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তবে পুলিশের তদন্তে সন্তুষ্ট নন মামলাকারী। আগামী ২৭ মার্চ হাইকোর্টে এই স্পর্শকাতর মামলার শুনানি হতে চলেছে। আদালতের নির্দেশে তদন্তের মোড় কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *