১৮ কোটি টাকার টোল বিতর্ক নিয়ে মুখ খুলল ইরান

১৮ কোটি টাকার টোল বিতর্ক নিয়ে মুখ খুলল ইরান

হরমুজ প্রণালী পার হতে দিতে হবে কোটি কোটি টাকা? জল্পনা উড়িয়ে কড়া জবাব দিল তেহরান। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ব্যবহারের জন্য বিদেশি জাহাজগুলোর কাছ থেকে ২ মিলিয়ন ডলার বা প্রায় ১৮.৮ কোটি টাকা টোল নিচ্ছে ইরান। এই খবরকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ এবং ‘ফেক নিউজ’ বলে খারিজ করে দিয়েছে ইরান দূতাবাস ও ভারতের বিদেশ মন্ত্রক।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) ইরান দূতাবাস স্পষ্ট জানিয়েছে, এই ধরণের দাবির কোনো সরকারি ভিত্তি নেই এবং এটি কেবল কিছু ব্যক্তির ব্যক্তিগত মতামত। অন্যদিকে, ভারতীয় বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট-চেক হ্যান্ডল থেকেও একে ‘মিথ্যা প্রচার’ হিসেবে চিহ্নিত করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

মূলত ইরান-আমেরিকা সংঘাতের আবহে হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া এই অস্থিরতা বিশ্ব তেলের বাজারে বড় প্রভাব ফেলেছে। গত এক মাসে ব্রেন্ট ক্রুডের দাম ৫০ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৫ ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক মহলের মতে, এই ধরণের তথ্য-যুদ্ধ বিশ্ব জ্বালানি অর্থনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *