শীতলকুচি থেকে শিক্ষা নিয়ে জওয়ানদের গলায় এবার বাংলা বুলি
March 23, 20266:56 pm

ভোটের বাংলায় বন্দুকের বদলে ভরসা হবে ভাষা! কেন্দ্রীয় বাহিনীকে বিশেষ টিপস জেলা প্রশাসনের। শীতলকুচির রক্তক্ষয়ী স্মৃতি মুছে ফেলতে এবার অভিনব দাওয়াই। রুটমার্চে শুধু টহল নয়, ভোটারদের মন জিততে হিন্দিভাষী জওয়ানদের শিখতে হবে ‘চিন্তা করবেন না’ কিংবা ‘সব ঠিক আছে’-র মতো বাংলা বাক্য। কোচবিহারে ২০০ কো ম্পা নি বাহিনীর জন্য তৈরি হয়েছে বিশেষ রূপরেখা। জনতা ও জওয়ানের মধ্যে ভাষার দেওয়াল ভাঙতেই এই বেনজির উদ্যোগ কমিশনের।
আসন্ন নির্বাচনে অশান্তি এড়াতে এবং সাধারণ মানুষের আস্থা ফেরাতে ভিন রাজ্যের জওয়ানদের প্রাথমিক বাংলা শেখার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। মূলত শীতলকুচির ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এই সতর্কতামূলক পদক্ষেপ।