১০০টি পর্ন ভিডিও ও জোর করে গর্ভপাত, নাসিকের স্বঘোষিত ধর্মগুরুর ভয়ঙ্কর কুকীর্তি ফাঁস

মহারাষ্ট্রের নাসিকের স্বঘোষিত ধর্মগুরু অশোক কুমার খরাতের বিরুদ্ধে ধর্ষণ, কয়েকশ অশ্লীল ভিডিও ধারণ এবং জোরপূর্বক গর্ভপাতের মতো হাড়হিম করা অভিযোগ সামনে এসেছে। এক অন্তঃসত্ত্বা মহিলার সাহসিকতায় পর্দাফাঁস হলো এই ভণ্ড বাবার অন্ধকার জগতের।
তদন্তে জানা গেছে, ‘স্পাই ক্যামেরা’র মাধ্যমে ওই ধর্মগুরুর কেবিন থেকে ১০০টিরও বেশি আপত্তিকর ভিডিও উদ্ধার করা হয়েছে। অভিযোগ অনুয়ায়ী, ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে একাধিক ভক্তকে ‘দৈব শক্তি’র ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে এই অভিযুক্ত। এমনকি এক মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে ওষুধ খাইয়ে জোর করে গর্ভপাত করানো হয়।
শুধুমাত্র শারীরিক শোষণই নয়, তেঁতুলের বীজকে ‘অলৌকিক রত্ন’ বলে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে সাধারণ মানুষকে ঠকানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া জমি দখলের জন্য এক ব্যক্তিকে খুনের মামলাতেও নাম জড়িয়েছে এই ভণ্ড ধর্মগুরুর। বর্তমানে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং একটি বিশেষ তদন্তকারী দল (SIT) পুরো ঘটনার শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছে।