আকাশের দানব ওয়ারথগ এখন সমুদ্রের ত্রাস
March 23, 20267:39 pm

আকাশে উড়ছে জ্যান্ত ট্যাঙ্ক! মার্কিন ওয়ারথগের ব্রর্র্র্ট শব্দে কাঁপছে শত্রুদেশ। সত্তর দশকের এই পুরনো যুদ্ধবিমানটি এখন হর্মুজ প্রণালীতে ইরানি নৌবহরের যম হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান অস্ত্র হলো জিএইউ-৮ অ্যাভেঞ্জার কামান, যা প্রতি মিনিটে ৩,৯০০ রাউন্ড গুলি ছুড়ে নিমিষেই ধ্বংস করতে পারে শক্তিশালী ট্যাঙ্ক কিংবা রণতরী।
বিশেষজ্ঞরা একে বলছেন কামানের ওপর ভিত্তি করে বানানো এক উড়ন্ত বিস্ময়। সাধারণত বিমানের জন্য অস্ত্র তৈরি করা হয়, কিন্তু এই ক্ষেত্রে কামানের চারপাশে গোটা বিমানটি ডিজাইন করা হয়েছে। টাইটানিয়ামের বর্ম দিয়ে ঢাকা এই বিমানটি একটি ইঞ্জিন বিকল হলেও অনায়াসে উড়তে পারে। যে বিমানটিকে অবসরে পাঠানোর কথা হচ্ছিল, সেই ‘ফ্লাইং ট্যাঙ্ক’ এখন আধুনিক যুদ্ধক্ষেত্রে আমেরিকার তুরুপের তাস হয়ে উঠেছে।