আইপিএলের আগে বড় রহস্য ফাঁস করে ভক্তদের চমকে দিলেন মুম্বাই অধিনায়ক

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া আইপিএল ২০২৬-এর আগে নিজের আধ্যাত্মিক সত্তা প্রকাশ করে সবাইকে অবাক করে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি একজন একনিষ্ঠ ‘হুনুমান ভক্ত’। সম্প্রতি কেনা তাঁর নতুন ফেরারিতে ভ্রমণের সময় তিনি নিয়মিত হুনুমান চালিশা শোনেন।
এক অনুষ্ঠানে হার্দিক বলেন, “আমি প্রতিদিন হনুমান চালিশা শুনি। এর থেকে যে ইতিবাচক শক্তি পাওয়া যায় তার কোনো তুলনা নেই। আমার ফেরারিতেও আমি হনুমান চালিশাই চালাই। অন্য কোনো গান আপনাকে সেই শক্তি দিতে পারবে না যা হনুমান চালিশা দেয়।”
গত মরসুমে অর্থাৎ ২০২৫ সালে হার্দিকের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফে কোয়ালিফাই করেছিল। ১৪টি ম্যাচের মধ্যে ৮টিতে জয় পেয়েছিল তারা। তবে কোয়ালিফায়ার-২ ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে বিদায় নিতে হয়। এবার নতুন উদ্যমে এবং আধ্যাত্মিক শক্তি সঙ্গী করে মাঠে নামতে চলেছেন হার্দিক।
আইপিএল ২০২৬ এর জন্য মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট, নমন ধীর, রবিন মিঞ্জ, কর্ণ শর্মা, রায়ান রিকেলটন, দীপক চাহার, মুজিব উর রহমান, উইল জ্যাকস, অশ্বিনী কুমার, মিচেল স্যান্টনার, রিস টপলি, শ্রীজিথ কৃষ্ণা, এস রাজু, বেভেন জ্যাকবস, অর্জুন তেন্ডুলকর, লিজাড উইলিয়ামস, বিগনেশ পুথুর, রাজ অঙ্গদ বাওয়া।