প্রয়াগরাজ ট্র্যাজেডিতে শোকস্তব্ধ মোদী, নিহতদের পরিবার ও আহতদের জন্য বড় অঙ্কের আর্থিক সাহায্য ঘোষণা
March 23, 20267:43 pm

প্রয়াগরাজে হিমাগারের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধারকাজ ও আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ অর্থ সহায়তার কথা জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমাজমাধ্যমে শোকাতুর পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই কঠিন সময়ে আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এটাই প্রার্থনা করি।”
বিপজ্জনক এই ভবন ধসের ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।