বিপাকে অলরাউন্ডাররা? রোহিত-হার্দিকের পর এবার সরব অক্ষরের বিস্ফোরক মন্তব্য

বিপাকে অলরাউন্ডাররা? রোহিত-হার্দিকের পর এবার সরব অক্ষরের বিস্ফোরক মন্তব্য

ইমপ্যাক্ট প্লেয়ার রুলে কি শেষ হয়ে যাচ্ছে ভারতীয় অলরাউন্ডারদের ভবিষ্যৎ? রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার সুরেই এবার আইপিএলের বিতর্কিত নিয়ম নিয়ে তোপ দাগলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল। তাঁর দাবি, এই নিয়মের ফলে দলে অলরাউন্ডারদের প্রয়োজনীয়তা কমছে, যা ভারতীয় ক্রিকেটের জন্য অশনিসংকেত।

আঙুলের চোট কাটিয়ে মাঠে ফিরলেও ইমপ্যাক্ট প্লেয়ার প্রথা নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি এই তারকা। দলের ভারসাম্য নষ্ট হওয়া থেকে শুরু করে ক্রিকেটারদের উন্নতি থমকে যাওয়া— একাধিক ইস্যুতে বিসিসিআইয়ের এই নিয়মের কড়া সমালোচনা করেছেন তিনি। ২০২৭ পর্যন্ত কার্যকর থাকা এই নিয়ম কি তবে আসলেও অলরাউন্ডারদের কেরিয়ারে বাধা হয়ে দাঁড়াচ্ছে? উত্তাল ক্রিকেট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *