বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার সদস্যরা এবার আইপিএলে মুখোমুখি! জেনে নিন আপনার প্রিয় তারকা কোন দলে

বিশ্বজয়ী ভারতীয় স্কোয়াডের ১৪ জনই পুরনো দলে থাকলেও চমক দিলেন শুধু সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালস ছেড়ে তিনি এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নামবেন। ট্রেড ডিলের মাধ্যমে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারান গেছেন রাজস্থানে। অন্যদিকে চোটের কারণে প্যাট কামিন্স ছিটকে যাওয়ায় সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বের ব্যাটন উঠেছে ঈশান কিষাণরে হাতে। মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে থাকছেন যথাক্রমে হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল।
আইপিএল ২০২৬ এ বিশ্বজয়ী তারকারা কে কোন দলে
মুম্বই ইন্ডিয়ান্স
সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, তিলক বর্মা ও জসপ্রীত বুমরাহ।
চেন্নাই সুপার কিংস
সঞ্জু স্যামসন ও শিবম দুবে।
সানরাইজার্স হায়দরাবাদ
অভিষেক শর্মা ও ঈশান কিষাণ।
কলকাতা নাইট রাইডার্স
রিঙ্কু সিং ও বরুণ চক্রবর্তী।
গুজরাট টাইটানস
ওয়াশিংটন সুন্দর ও মহম্মদ সিরাজ।
দিল্লি ক্যাপিটালস
কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল।
পাঞ্জাব কিংস
আর্শদীপ সিং।
২৮ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল আসর।