নতুন লেবার কোড এবং গ্র্যাচুইটি নিয়ে বড় ঘোষণা সরকারের

নতুন লেবার কোড এবং গ্র্যাচুইটি নিয়ে বড় ঘোষণা সরকারের

২০২৫ সালের ২১ নভেম্বর থেকেই কার্যকর হচ্ছে গ্র্যাচুইটির নতুন নিয়ম। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সাম্প্রতিক এফএকিউ (FAQs) অনুযায়ী, ১ এপ্রিল ২০২৬ নয় বরং গত বছরের নভেম্বর থেকেই এই নিয়ম কার্যকর ধরা হবে। তবে পুরনো চাকরির মেয়াদের ওপর এর কোনো প্রভাব পড়বে না; নতুন গণনা শুধুমাত্র ২১ নভেম্বর ২০২৫-এর পরবর্তী সময়ের জন্য প্রযোজ্য হবে।

সবচেয়ে বড় স্বস্তি পাচ্ছেন ফিক্সড টার্ম বা চুক্তিভিত্তিক কর্মীরা। এখন থেকে মাত্র এক বছর টানা কাজ করলেই তাঁরা গ্র্যাচুইটির সুবিধা পাবেন, যেখানে আগে ন্যূনতম ৫ বছর কাজ করা বাধ্যতামূলক ছিল। এছাড়া নতুন ‘৫০ শতাংশ ওয়েজ রুল’ অনুযায়ী, যদি কোনো কর্মীর ভাতাসমূহ মোট বেতনের ৫০ শতাংশ ছাড়িয়ে যায়, তবে অতিরিক্ত অংশ মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। এর ফলে পিএফ এবং গ্র্যাচুইটির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

কাজের সময় দৈনিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টাই থাকছে। ওভারটাইমের ক্ষেত্রে মিলবে দ্বিগুণ পারিশ্রমিক। নতুন এই নিয়মে গ্র্যাচুইটি গণনায় শেষ প্রাপ্ত বেতনের ওপর ভিত্তি করেই চূড়ান্ত হিসাব কষা হবে।Contractual শ্রমিকদের ক্ষেত্রে ৫ বছর পূর্ণ হলে গ্র্যাচুইটি প্রদানের দায়ভার থাকবে ঠিকাদারের ওপর। সরকারের এই স্পষ্টীকরণে বিভ্রান্তি দূর হওয়ার পাশাপাশি কর্মীদের আর্থিক নিরাপত্তার পথ আরও প্রশস্ত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *