ইরানের বিদ্যুৎকেন্দ্রে ৫ দিন হামলা নয়, যুদ্ধের ইতি টানতে কি ট্রাম্পের বড় মাস্টারস্ট্রোক?

ইরানের বিদ্যুৎকেন্দ্রে ৫ দিন হামলা নয়, যুদ্ধের ইতি টানতে কি ট্রাম্পের বড় মাস্টারস্ট্রোক?

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ সরিয়ে শান্তির পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এখন তোলপাড় বিশ্ব রাজনীতি। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দীর্ঘ ইতিবাচক আলোচনার পর আগামী ৫ দিন দেশটির বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় কোনো সামরিক হামলা চালানো হবে না। মার্কিন সেনাকে ইতিমধ্যেই এই স্থগিতাদেশ পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

ট্রাম্পের দাবি, গত দু’দিন দুই দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে, যা আগামীতে যুদ্ধের স্থায়ী সমাধানের পথ দেখাতে পারে। তবে আমেরিকার এই নরম সুরকে নিজেদের বিজয় হিসেবে দেখছে তেহরান। কাবুলে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের দাবি, ইরানের পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারিতে ভয় পেয়েই পিছু হটেছে আমেরিকা। ইরান স্পষ্ট জানিয়েছিল, তাদের জ্বালানিকেন্দ্রে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে। তেহরানের এই আস্ফালনের মাঝেই এখন দেখার, ৫ দিনের এই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত শান্তির বার্তা আনে নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *