ট্রাম্পের এক ঘোষণাতেই কিস্তিমাত! বিশ্ববাজারে হুড়মুড়িয়ে সস্তা হলো পেট্রোল ও ডিজেল

ট্রাম্পের এক ঘোষণাতেই কিস্তিমাত! বিশ্ববাজারে হুড়মুড়িয়ে সস্তা হলো পেট্রোল ও ডিজেল

ডোনাল্ড ট্রাম্পের একটি মাস্টারস্ট্রোক বদলে দিল বিশ্ব তেলের বাজারের সমীকরণ। ইরানের ওপর সামরিক অভিযান পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা আসতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ১৩ থেকে ১৫ শতাংশ কমে গেছে। সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, যার জেরে জ্বালানি পরিকাঠামোয় হামলা আপাতত বন্ধ রাখা হয়েছে।

এই ঘোষণার প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১৭ ডলার কমে ৯৬ ডলারে নেমে এসেছে। একইভাবে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দামও কমে দাঁড়িয়েছে ৮৫.২৮ ডলারে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়ে গিয়েছিল, যা বিশ্ব অর্থনীতিতে রক্তচাপ বাড়িয়েছিল। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার হুমকিতে সরবরাহ ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়। ট্রাম্পের এই সাময়িক যুদ্ধবিরতি এবং আলোচনার বার্তায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে ভারতসহ আমদানিনির্ভর দেশগুলো। তবে এই স্বস্তি স্থায়ী হবে কি না, তা নির্ভর করছে চলতি সপ্তাহের পরবর্তী কূটনৈতিক আলোচনার সাফল্যের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *