লোকসভায় আসন সংখ্যা কি ৮১৬ হচ্ছে? ২০২৯ সালের আগেই বিরাট ধামাকার পথে কেন্দ্র

সংসদে কি একলাফে বদলে যাচ্ছে সব সমীকরণ? ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এক মাস্টারপ্ল্যান কার্যকর করতে চাইছে কেন্দ্র। নতুন সংসদ ভবন তৈরির আসল উদ্দেশ্য এবার সফল হতে চলেছে। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ আরও প্রশস্ত হচ্ছে।
নতুন সংশোধনী বিলের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮১৬ করার প্রস্তুতি চলছে। ২০১১ সালের জনগণনাকে ভিত্তি ধরেই এই বড় রদবদল হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ৮১৬টি আসনের মধ্যে প্রায় ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
কেন্দ্রীয় সূত্রের খবর, ‘নারী শক্তি বন্দন আইন’ বাস্তবে রূপ দিতেই এই ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া শুরু হচ্ছে। এর ফলে দেশের রাজনৈতিক মানচিত্রে আমূল পরিবর্তন আসবে। এই লক্ষ্যপূরণে সংবিধান সংশোধনের পথেও হাঁটতে পারে নয়াদিল্লি। সব মিলিয়ে ২০২৯ সালের ভোটের আগে ভারতীয় রাজনীতিতে এক ঐতিহাসিক বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।