ভোটার তালিকা নিয়ে কমিশনের চরম ব্যর্থতা: বিভ্রান্তিতে ২৯ লক্ষ বিচারাধীন ভোটার

ভোটার তালিকা নিয়ে কমিশনের চরম ব্যর্থতা: বিভ্রান্তিতে ২৯ লক্ষ বিচারাধীন ভোটার

নির্বাচন কমিশনের খামখেয়ালিপনায় সোমবার দিনভর উৎকণ্ঠায় কাটল রাজ্যের প্রায় ৬০ লক্ষ ভোটারের। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের কথা থাকলেও, গভীর রাত পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য মেলেনি। ২৯ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণের দাবি করা হলেও বাস্তবে তালিকার হদিস না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও বিভ্রান্তি ছড়িয়েছে।

সিইও মনোজ আগরওয়াল দফায় দফায় সময় পরিবর্তন করলেও শেষ পর্যন্ত নামমাত্র আসাম্পূর্ণ তালিকা প্রকাশ করে কমিশন দায় সারার চেষ্টা করেছে বলে অভিযোগ। গভীর রাতে প্রকাশিত সেই তালিকায় কতজনের নাম বাদ গেল বা কার নিষ্পত্তি হলো, তার কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এমনকি কারিগরি ত্রুটির কারণে অনলাইন পোর্টাল বা এপিক নম্বর দিয়েও ভোটাররা নিজেদের নাম যাচাই করতে পারছেন না।

ওয়াকিবহাল মহলের দাবি, নিজেদের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই কমিশন আসাম্পূর্ণ তথ্য পরিবেশন করছে। ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা হলেও সেগুলোর কার্যালয় নিয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা নেই। ফলে তালিকা থেকে বাদ পড়া ভোটাররা কোথায় আপিল করবেন, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব মিলিয়ে এক নজিরবিহীন বিশৃঙ্খলার মুখে রাজ্যের কয়েক লক্ষ বিচারাধীন ভোটার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *