আর জি করে ফের গাফিলতির অভিযোগ শৌচাগারে প্রাণ হারালেন রোগী

আর জি করে ফের গাফিলতির অভিযোগ শৌচাগারে প্রাণ হারালেন রোগী

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল। কালিন্দীর অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক ঘটনার ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার ভোরে ট্রমা সেন্টারে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। মৃত ব্যক্তি নিমতার বাসিন্দা বলে জানা গিয়েছে।

অভিযোগ উঠেছে যে, প্রবল শ্বাসকষ্টে ভোগা ওই রোগীর জন্য হাসপাতালে ন্যূনতম বেড প্যানের ব্যবস্থা করা হয়নি। বাধ্য হয়ে স্বজনরা তাঁকে ইমার্জেন্সি থেকে বের করে মেন গেটের সামনের একটি ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেটে নিয়ে যান। সেখানেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং কোনো চিকিৎসা পাওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই ঘটনায় হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন মৃতের পরিবার। ইমার্জেন্সি ট্রমা সেন্টারের মতো সংবেদনশীল বিভাগে কেন একজন মুমূর্ষু রোগীকে শৌচাগারে নিয়ে যেতে হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সদুত্তর মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *