কলম্বিয়ায় মাঝআকাশে ভয়াবহ বিপর্যয় প্রাণ কাড়ল ৩৩ সেনার

কলম্বিয়ায় মাঝআকাশে ভয়াবহ বিপর্যয় প্রাণ কাড়ল ৩৩ সেনার

ভয়াবহ বিমান দুর্ঘটনায় রক্তাক্ত কলম্বিয়া। আমাজন জঙ্গল লাগোয়া পেরু সীমান্তের কাছে ভেঙে পড়ল সেনাবাহিনীর লকহিড মার্টিন হারকিউলিস সি ১৩০ বিমান। পুয়ের্তো লেগুইজামো থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক গোলযোগের জেরে এই বিপর্যয় ঘটে। ধ্বংসস্তূপ থেকে ৩৩ জন জওয়ানের নিথর দেহ উদ্ধার হয়েছে এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮১ জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দুর্গম দক্ষিণাঞ্চলীয় আমাজন এলাকায় উদ্ধারকাজ জারি রয়েছে। শোকের ছায়া নেমেছে গোটা কলম্বিয়া জুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *