বেশি ডাবের জল কি ডেকে আনছে বড় বিপদ, আপনার অজান্তেই বাড়তে পারে হার্ট ও কিডনির ঝুঁকি

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে ডাবের জলের জুড়ি মেলা ভার হলেও অতিরিক্ত পানে লুকিয়ে আছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। পুষ্টিবিদদের মতে, ডাবের জলে প্রচুর পটাশিয়াম ও ইলেকট্রোলাইট থাকে যা ক্লান্তি দূর করলেও এর আধিক্য রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে। ফলে হৃদযন্ত্র ও কিডনির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয় যা দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে কিডনি ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ডাবের জল পান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সুস্থ থাকতে ডাবের জল পানের সঠিক সময় ও পরিমাণ জানা জরুরি। দিনে একটির বেশি ডাবের জল এড়িয়ে চলাই শ্রেয় এবং সকালে খালি পেটে পান করা সবচেয়ে ফলদায়ক। তবে রাতে বা সন্ধ্যায় এটি পান করলে হজমের সমস্যা হতে পারে। এছাড়া যাদের ঘনঘন ঠান্ডা লাগার প্রবণতা বা অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রেও এটি সতর্কতার সাথে গ্রহণ করা উচিত। ওজন কমাতে সহায়ক হলেও শরীরের অবস্থা বুঝে তবেই ডাবের জল ডায়েটে রাখা নিরাপদ।