৪৫ বছরে সবথেকে বড় পতন, সোনা ও রুপোর দামে মাথায় হাত বিনিয়োগকারীদের

৪৫ বছরে সবথেকে বড় পতন, সোনা ও রুপোর দামে মাথায় হাত বিনিয়োগকারীদের

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দামে নজিরবিহীন ধস নামায় চিন্তার ভাঁজ সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের কপালে। চলতি বছরের মার্চ মাসেই এই দুই মূল্যবান ধাতুর দাম প্রায় ২০ শতাংশের বেশি কমেছে, যা গত ৪৫ বছরের ইতিহাসে বৃহত্তম পতন হিসেবে চিহ্নিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার ইঙ্গিত মেলায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা কমেছে এবং মঙ্গলবার এশীয় বাজারে সোনার দাম ১.৫ শতাংশ কমে ৪,৩৭০ ডলার প্রতি আউন্স এবং রুপোর দাম ৩.৩ শতাংশ হ্রাস পেয়ে ৬৭ ডলারে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে শক্তিশালী মার্কিন ডলার এবং উচ্চ সুদের হারের জেরেই বিশ্ববাজারে সোনার এই জেল্লা হারানো। টানা চার সপ্তাহ ধরে চলা এই মন্দার প্রভাবে ঘরোয়া বাজারেও দাম প্রায় ১২ থেকে ১৭ শতাংশ পর্যন্ত পড়ে গিয়েছে, ফলে সোনা ও রুপো এখন ‘বেয়ার মার্কেট’-এর আওতায় প্রবেশ করেছে। অল-টাইম হাই বা রেকর্ড উচ্চতা থেকে দাম অনেকটা কমে যাওয়ায় বাজারে বড়সড় কারেকশন চলছে। এই অস্থির পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটি সুবর্ণ সুযোগ হতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *