২০২৭ বিশ্বকাপে খেলার দাবিদার শুভমন-পন্থদের টেক্কা দেবেন বৈভব সূর্যবংশী, আইপিএলে ইতিহাস গড়ার পথে এই তরুণ তুর্কি

২০২৭ বিশ্বকাপে খেলার দাবিদার শুভমন-পন্থদের টেক্কা দেবেন বৈভব সূর্যবংশী, আইপিএলে ইতিহাস গড়ার পথে এই তরুণ তুর্কি

আইপিএলের আঙিনায় এবার রাজত্ব করবেন বৈভব সূর্যবংশী। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য বিসিসিআই যে ২০ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে বলে গুঞ্জন, সেই তালিকার চার মহাতারকা—শুভমন গিল, ঋষভ পন্থ, ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসনকে ছাপিয়ে যাওয়ার সুযোগ এখন বৈভবের সামনে। আইপিএল ইতিহাসে কিশোর ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডে বর্তমানে শীর্ষে রয়েছেন পৃথ্বী শ (৫৯৮ রান)। তালিকায় দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ঈশান (৫৯৪), পন্থ (৫৬৪), সঞ্জু (৫৪৫) ও শুভমন (৪৯৯)।

এখনও পর্যন্ত ৭ ম্যাচে ২৫২ রান করা বৈভবের প্রয়োজন আর মাত্র ৩৪৭ রান। রাজস্থান রয়্যালসের এই সেনসেশন ২০২৬ আইপিএলে নিয়মিত সুযোগ পেলে পৃথ্বীসহ বাকি চার তারকাকে অনায়াসেই টপকে যাবেন। বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াডে থাকা গিল-পন্থদের টেক্কা দিয়ে আইপিএলের এক নম্বর ‘টিনএজার’ হওয়ার দৌড়ে এখন হট ফেভারিট এই বিস্ময় বালক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *