ভোটের আগে কড়া নির্দেশ কমিশনের: শুক্রবারের মধ্যে জমা দিতে হবে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র

ভোটের আগে কড়া নির্দেশ কমিশনের: শুক্রবারের মধ্যে জমা দিতে হবে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র

আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। আগামী ২৭ মার্চ, শুক্রবারের মধ্যে রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট স্থানীয় থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে প্রতিটি জেলার জেলাশাসক (ডিএম), পুলিশ সুপার (এসপি) এবং কলকাতার পুলিশ কমিশনারকে (সিপি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ভোটের সময় হিংসা রোধ এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা রুখতেই প্রতিবার এই আগ্নেয়াস্ত্র জমা নেওয়ার প্রক্রিয়া চালানো হয়। রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি যাতে অস্ত্রের অপব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করাই এই নির্দেশিকার মূল উদ্দেশ্য। জননিরাপত্তা বজায় রাখতে কমিশনের এই ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কমিশনের এই বার্তার পর তৎপরতা শুরু হয়েছে পুলিশ মহলে। সোমবার বিকেলে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা সমস্ত ডেপুটি কমিশনারদের (ডিসি) নির্দেশ দিয়েছেন যাতে ২৬ মার্চের মধ্যে কলকাতা পুলিশ এলাকার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা করার কাজ সম্পন্ন হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অস্ত্র জমা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *