রাজ্যে ভোটার তালিকার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, নাম পরীক্ষার পদ্ধতি জানালো কমিশন
.jpeg.webp?w=1047&resize=1047,600&ssl=1)
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সোমবার গভীর রাতে বহুল প্রতীক্ষিত প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাত ১২টার কিছু আগে এই তালিকাটি জনসমক্ষে আনা হয়। তবে এই সংশোধিত তালিকায় কতজন ভোটারের নাম শেষ পর্যন্ত বাদ পড়েছে, সেই সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন যে, প্রায় ৬০ লক্ষের বেশি বিচারাধীন নামের মধ্যে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৯ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এরপরই গভীর রাতে এই সাপ্লিমেন্টারি লিস্টটি প্রকাশিত হয়। যদিও কতজন ভোটারের সমস্যার চূড়ান্ত সমাধান হয়েছে, সেই সংখ্যাটি কমিশন গোপন রেখেছে।
ভোটাররা এখন নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে তালিকায় নিজেদের নাম যাচাই করতে পারবেন। নির্দিষ্ট লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই ভোটার তালিকার বিস্তারিত স্ট্যাটাস দেখা যাবে। নির্বাচনের আগে নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে সাধারণ মানুষকে দ্রুত এই তালিকা পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।