কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, হারকিউলিস ভেঙে মৃত অন্তত ৮০

কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, হারকিউলিস ভেঙে মৃত অন্তত ৮০

কলম্বিয়ায় সামরিক সরঞ্জাম বহনকারী একটি ‘হারকিউলিস’ বিমান ভেঙে পড়ে অন্তত ৮০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। পুয়ের্তো লেগুইজামো থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনায় কবলে পড়ে। বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ার পরই পুরো এলাকা দাউদাউ করে জ্বলতে থাকা আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায়।

সেনা সূত্রে খবর, দুর্ঘটনার সময় বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা নির্দিষ্ট করে জানা না গেলেও, সাধারণত এতে ১০০ জনের মতো সওয়ার হতে পারেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো আর্নুলফো সানচেজ জানান, যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো কারণে এই বিপর্যয় ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে সেনাবাহিনী ও বিশেষ উদ্ধারকারী দল। কলম্বিয়ার সরকারি সংবাদমাধ্যম থেকে দুর্ঘটনাকবলিত বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়, তবে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *