সারাদিন ক্লান্ত বোধ করছেন? এই লক্ষণগুলো হতে পারে বড় কোনো রোগের ইঙ্গিত

সারাদিন ক্লান্ত বোধ করছেন? এই লক্ষণগুলো হতে পারে বড় কোনো রোগের ইঙ্গিত

অনেকেই সারাদিন শরীরে প্রচণ্ড ক্লান্তি অনুভব করেন। রক্ত পরীক্ষা বা ভিটামিন টেস্টের রিপোর্ট স্বাভাবিক এলেও কাটতে চায় না এই দুর্বলতা। চিকিৎসকদের মতে, এর পেছনে লুকিয়ে থাকতে পারে চারটি সুপ্ত কারণ। প্রথমত, ‘ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম’ যা বিশ্রাম নিলেও ঠিক হয় না। দ্বিতীয়ত, ‘স্লিপ অ্যাপনিয়া’র কারণে ঘুমের মধ্যে বারবার শ্বাসপ্রশ্বাসে বাধা সৃষ্টি হওয়ায় ঘুম অপূর্ণ থেকে যায়। তৃতীয়ত, থাইরয়েড বা হরমোনের ভারসাম্যহীনতা শরীরের শক্তি কমিয়ে দেয়। আর চতুর্থ কারণটি হলো মানসিক চাপ বা উদ্বেগ, যা শরীরকে ভেতর থেকে নিস্তেজ করে ফেলে।

লক্ষণ চিনবেন কীভাবে? পর্যাপ্ত ঘুমের পরেও যদি সকালে উঠে সতেজ না লাগে, কাজে মন না বসে কিংবা ঘনঘন মাথা ব্যথা ও মেজাজ খিটখিটে হয়ে যায়, তবে বুঝতে হবে শরীর কোনো সংকেত দিচ্ছে। বিনা পরিশ্রমে হাঁপিয়ে ওঠা বা সারাক্ষণ শরীর ভারী বোধ হওয়া মোটেও স্বাভাবিক নয়।

মুক্তির উপায় এই সমস্যা থেকে বাঁচতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। ডায়েটে রাখুন প্রচুর ফল, সবজি ও প্রোটিন। নিয়মিত হালকা ব্যায়াম শরীরের এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে। এছাড়া মানসিক প্রশান্তির জন্য যোগব্যায়াম বা মেডিটেশন করতে পারেন। শোয়ার আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহারের অভ্যাস ত্যাগ করা জরুরি। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *