বাংলার ভোটে রক্তপাত রুখতে মরিয়া কমিশন! জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া দাওয়াই জ্ঞানেশ কুমারের

বাংলার ভোটে রক্তপাত রুখতে মরিয়া কমিশন! জেলাশাসক ও পুলিশ সুপারদের কড়া দাওয়াই জ্ঞানেশ কুমারের

ভয়মুক্ত নির্বাচনের ব্লু-প্রিন্ট তৈরি

একমাসও বাকি নেই বিধানসভা ভোটের। তার আগেই পশ্চিমবঙ্গজুড়ে কড়া নজরদারি শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর স্পষ্ট বার্তা, বাংলার মাটিতে এবার এক ফোঁটা রক্তপাতও বরদাস্ত করা হবে না। সম্পূর্ণ হিংসামুক্ত এবং ভয়হীন পরিবেশে সাধারণ মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সবরকম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিশ্ছিদ্র নিরাপত্তার রূপরেখা

বৈঠকে ইভিএম ম্যানেজমেন্টের পাশাপাশি বুথের নিরাপত্তা ও ভোটারদের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সংবেদনশীল বুথগুলি চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন জাতীয় স্তরের মাস্টার ট্রেনাররা। মদ বা উপহার দিয়ে ভোটারদের প্রলুব্ধ করার যে কোনও চেষ্টা রুখতে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। আগামী ২৫ মার্চ থেকে রিটার্নিং অফিসারদের বিশেষ প্রশিক্ষণ দেবে কমিশন, যা স্পষ্ট করে দিচ্ছে যে এবার বাংলার ভোট নিয়ে বিন্দুমাত্র আপস করতে নারাজ নির্বাচন সদন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *