ভোটার তালিকায় কি আপনার নামও ‘বিচারাধীন’? সাপ্লিমেন্টারি লিস্টে এখনই দেখে নিন নিজের অবস্থান!

ভোটার তালিকায় কি আপনার নামও ‘বিচারাধীন’? সাপ্লিমেন্টারি লিস্টে এখনই দেখে নিন নিজের অবস্থান!

রাজ্য নির্বাচন কমিশন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ করল বহুপ্রতক্ষিত সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন হলেও, ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম আগেই বাদ পড়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এখনও প্রায় ৩২ লক্ষ ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিশন’ বা বিচারাধীন অবস্থায় রয়েছে। আপনার নাম কি সেই তালিকায় আছে? এখনই যাচাই করে নিন।

অনলাইনে তালিকা দেখার সহজ পদ্ধতি

১. নির্বাচন কমিশনের অফিশিয়াল পোর্টালে প্রবেশ করুন।

২. রাজ্য হিসেবে ‘পশ্চিমবঙ্গ’ এবং সাল ‘২০২৬’ নির্বাচন করুন।

৩. ‘SIR Supplementary Roll’ অপশনে ক্লিক করুন।

৪. আপনার জেলা ও বিধানসভা কেন্দ্র অনুযায়ী পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন।

৫. নামের পাশে ‘Under Adjudication’ তকমাটি আছে কি না ভালো করে দেখে নিন।

কমিশন জানিয়েছে, প্রতি শুক্রবার ধাপে ধাপে নতুন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে।

নাম বাদ পড়লে কী করবেন?

যাদের নাম ভুলবশত বাদ পড়েছে বা যাদের নাম নিয়ে বিতর্ক রয়েছে, তাদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ ‘ভোটার ট্রাইবুনাল’ গঠন করেছে কলকাতা হাইকোর্ট। প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমসহ একঝাঁক বিশেষজ্ঞ বিচারক এই ট্রাইবুনালে নাগরিকদের অভিযোগ খতিয়ে দেখবেন।

আবেদন করার উপায়

  • অনলাইন: ‘ECI NET’ মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।
  • অফলাইন: সরাসরি জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM) বা মহকুমাশাসকের (SDO) দফতরে আবেদন জমা দেওয়া যাবে।

মনে রাখবেন, ‘আন্ডার অ্যাডজুডিশন’ থাকার অর্থ আপনার নাগরিকত্ব বা যোগ্যতা যাচাই করা হচ্ছে। ট্রাইবুনাল বা কমিশনের সবুজ সংকেত পেলেই আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *