বিস্ফোরক ট্রাম্প বনাম অনড় ইরান! ঘনীভূত যুদ্ধের মেঘে অশনি সংকেত দেখছে ভারত

বিস্ফোরক ট্রাম্প বনাম অনড় ইরান! ঘনীভূত যুদ্ধের মেঘে অশনি সংকেত দেখছে ভারত

ইরান-আমেরিকা সংঘাতের আবহে আন্তর্জাতিক তেলের বাজারে বড়সড় ধসের আশঙ্কা করা হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর ইরানের জ্বালানি পরিকাঠামোয় সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই দাবি সরাসরি উড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ একে ‘ভিত্তিহীন গুজব’ আখ্যা দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। এই চরম উত্তেজনার মাঝে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে জরুরি ফোনালাপ সারলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পশ্চিম এশিয়ার এই অস্থিরতা বিশ্ব অর্থনীতি ও তেলের সরবরাহে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *