২০২৯ সালের মধ্যে লোকসভার আসন সংখ্যা বেড়ে ৮১৬? আসন পুনর্বিন্যাসের পথে কেন্দ্র

২০২৯ সালের মধ্যে লোকসভার আসন সংখ্যা বেড়ে ৮১৬? আসন পুনর্বিন্যাসের পথে কেন্দ্র

২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই দেশের সংসদীয় কাঠামোয় বড়সড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। নতুন সংসদ ভবনের ধারণক্ষমতা অনুযায়ী, বর্তমানের ৫৪৩টি লোকসভা আসন বাড়িয়ে ৮১৬ করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যপূরণে সরকার একটি বিশেষ সংশোধনী বিল আনার প্রস্তুতি শুরু করেছে, যেখানে ২০১১ সালের জনগনণাকে ভিত্তি হিসেবে ধরা হতে পারে বলে সূত্রের খবর।

এই প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত রয়েছে ‘নারী শক্তি বন্দন আইন’ বা মহিলা সংরক্ষণ বিলের বাস্তবায়ন। প্রস্তাবিত ৮১৬টি আসনের মধ্যে প্রায় ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করতে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন করা অপরিহার্য, যা রাজনৈতিক মানচিত্রে আমূল পরিবর্তন আনতে পারে।

আসন সংখ্যা বৃদ্ধির এই প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। এই বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গড়তে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বিভিন্ন বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষ নেতৃত্ব বিভিন্ন শিবিরের সঙ্গে কথা বলছেন। সব ঠিক থাকলে, আগামী কয়েক বছরের মধ্যেই দেশের সংসদীয় এবং নির্বাচনী ব্যবস্থায় এক ঐতিহাসিক বিবর্তন দেখা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *