আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ থামাতে আসরে পাকিস্তান? বড় চমক দিচ্ছে ইসলামাবাদ

আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ থামাতে আসরে পাকিস্তান? বড় চমক দিচ্ছে ইসলামাবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা করতেই মধ্যপ্রাচ্যে শান্তির বাতাবরণ তৈরির তোড়জোড় শুরু হয়েছে। এবার দুই চিরশত্রু দেশ আমেরিকা ও ইরানকে আলোচনার টেবিলে বসাতে উদ্যোগী হয়েছে পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই হাই-প্রোফাইল শান্তি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েল ও পাকিস্তানের আধিকারিকরা দুই দেশকে এক জায়গায় আনার চেষ্টা করছেন। এই বৈঠকে আমেরিকার তরফে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তুরস্ক ও মিশরের শীর্ষ নেতারাও এই প্রক্রিয়ায় সামিল হতে পারেন বলে জানা গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিপূর্বেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলে তাঁকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি পাক সেনাপ্রধান আসিম মুনিরও এই বিষয়ে ট্রাম্প ও পজেশকিয়ান—উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছেন। যদিও হোয়াইট হাউস বা ইরান সরকার এখনও এই বৈঠকের বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিলমোহর দেয়নি। আন্তর্জাতিক মহলের ধারণা, এই মধ্যস্থতার মাধ্যমে বিশ্ব রাজনীতিতে নিজেদের হারানো গুরুত্ব ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *