৩০ বছর পর মিলিন্দ সোমানের বিস্ফোরক স্বীকারোক্তি, ভারতের নগ্নতা নিয়ে মুখ খুললেন অভিনেতা

৩০ বছর পর মিলিন্দ সোমানের বিস্ফোরক স্বীকারোক্তি, ভারতের নগ্নতা নিয়ে মুখ খুললেন অভিনেতা

মধু সাপ্রের সঙ্গে সেই বহুচর্চিত নগ্ন ফটোশুট নিয়ে দীর্ঘ তিন দশক পর নীরবতা ভাঙলেন মিলিন্দ সোমান। ১৯৯৫ সালে একটি জুতো প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের জন্য করা সেই সাহসী ফটোশুট তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে। গায়ে সুতোটুকু নেই, শুধু গলায় জড়ানো একটি অজগর— এই ছবি ঘিরে দায়ের হওয়া মামলা চলেছিল টানা ১৪ বছর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলিন্দ জানান, ভারতে নগ্নতাকে অপরাধ হিসেবে দেখা উচিত নয়। অভিনেতার মতে, আমেরিকার মতো দেশে নগ্ন হয়ে ঘোরাঘুরি করলে গ্রেফতার হতে হয়, কিন্তু ভারতীয় সংস্কৃতিতে বিভিন্ন কারণে নগ্নতার সহাবস্থান রয়েছে। তিনি বলেন, “কে বিষয়টিকে শিল্প হিসেবে দেখবেন আর কে অশ্লীলতা হিসেবে, তা সম্পূর্ণ ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। একশ বছর আগে রাজা রবি বর্মাকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।”

সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরণের কন্টেন্ট নিয়ে মানুষের প্রতিক্রিয়া কেমন হয়, তা পরখ করতে মিলিন্দ পুরনো সেই ছবি পুনরায় পোস্ট করেছিলেন। অভিনেতা অবাক হয়ে লক্ষ্য করেন, মানুষ এখন আর আগের মতো এসব বিষয়ে বিচলিত হয় না। তবে সমুদ্রসৈকতে নিজের নগ্ন হয়ে দৌড়ানোর ছবি পোস্ট করার পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া তাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। মিলিন্দের সাফ কথা, কোনো বিতর্কই কখনও তার পেশাদার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *