ধর্ম পাল্টালেই কি হারাবেন সংরক্ষণের সুযোগ? সুপ্রিম কোর্টের কড়া বার্তায় চরম বিপাকে বহু মানুষ

ধর্ম পাল্টালেই কি হারাবেন সংরক্ষণের সুযোগ? সুপ্রিম কোর্টের কড়া বার্তায় চরম বিপাকে বহু মানুষ

ধর্মান্তর এবং সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে, ১৯৫০ সালের সংবিধান নির্দেশিকা অনুযায়ী তফশিলি জাতির (SC) মর্যাদা পেতে হলে ব্যক্তিকে হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্মাবলম্বী হতে হবে। এর বাইরে অন্য কোনো ধর্ম, বিশেষত খ্রিস্টান বা ইসলাম ধর্ম গ্রহণ করলে সংশ্লিষ্ট ব্যক্তি আর তফশিলি সুবিধা বা তফশিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের সুরক্ষা দাবি করতে পারবেন না। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায় বহাল রেখে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এনভি অঞ্জারিয়ার বেঞ্চ সাফ জানিয়েছে, দীর্ঘকাল খ্রিস্টান ধর্ম পালন ও যাজকের কাজ করার পর কেউ তফশিলি পরিচয়ে আইনি সুবিধা পেতে পারেন না। এই রায় দেশজুড়ে ধর্মান্তর এবং সামাজিক অধিকার নিয়ে নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *