মুম্বইয়ের রাস্তায় ভাইরাল এক মায়ের জীবনযুদ্ধ, কোলের সন্তানকে নিয়েই চালাচ্ছেন অটো

মুম্বইয়ের রাস্তায় ভাইরাল এক মায়ের জীবনযুদ্ধ, কোলের সন্তানকে নিয়েই চালাচ্ছেন অটো

অভাবের সংসারে স্বামীর ফেলে যাওয়া অটোর স্টিয়ারিং এখন কোমলের বাঁচার রসদ। মহারাষ্ট্রের কল্যাণের ব্যস্ত রাস্তায় রোজ সকালে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। অটোচালক কোমল গায়কোয়াড় যখন সওয়ারি নিয়ে ছোটেন, তাঁর ঠিক পাশেই কাঠের ছোট্ট আসনে বসে থাকে তিন বছরের মেয়ে তেজু।

দশম শ্রেণির পর পড়াশোনা থমকে গিয়েছিল অভাবের তাড়নায়। বিয়ের পর ভেবেছিলেন সুদিন ফিরবে, কিন্তু কোলের সন্তানকে ফেলে স্বামী নিরুদ্দেশ হওয়ায় অন্ধকার নামে কোমলের জীবনে। নিরাপত্তারক্ষীর কাজ করতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় মেয়ের দেখাশোনা। শেষমেশ মেয়েকে সঙ্গে নিয়েই রাস্তায় নামার সিদ্ধান্ত নেন তিনি। ভাড়ার অটো থেকে শুরু করে আজ ইএমআই-তে নিজের অটো কিনেছেন এই লড়াকু মা। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা রোজগার করে স্বপ্ন দেখছেন তেজুকে ইংরেজি মাধ্যমে পড়ানোর। কল্যাণের রাজপথে কোমলের এই অটো এখন কেবল যান নয়, এক অদম্য মাতৃত্বের জয়গান।

নিজের অপূর্ণ স্বপ্ন মেয়ের চোখে সার্থক করতে চান কোমল। কোনো বিচ্ছেদ বা একাকীত্ব যে লড়াই থামাতে পারে না, মুম্বইয়ের রাস্তায় অটোর স্টিয়ারিং হাতে তারই প্রমাণ দিচ্ছেন এই নির্ভীক জননী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *