চুলোয় যাক পিএসএল! মুজারাবানীর পর এবার রাজস্থান রয়্যালসে সই করলেন আরও এক বিদেশি তারকা

চুলোয় যাক পিএসএল! মুজারাবানীর পর এবার রাজস্থান রয়্যালসে সই করলেন আরও এক বিদেশি তারকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্ল্যামারের কাছে ফিকে হয়ে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ। জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানীর পর এবার বড় ধাক্কা খেল পিএসএল কর্তৃপক্ষ। পাকিস্তানের লাহোর কলন্দর্সকে বুড়ো আঙুল দেখিয়ে আইপিএলের দল রাজস্থান রয়্যালসে নাম লেখালেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শনাকা। স্যাম কারেনের বিকল্প হিসেবে ২০২৬ আইপিএলে গোলাপি জার্সিতে মাঠ মাতাবেন এই লঙ্কান অলরাউন্ডার।

রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে যে ২ কোটি টাকার বিনিময়ে দাসুন শনাকাকে দলে নেওয়া হয়েছে। এর আগে কেকেআর ব্রিগেডে মুস্তাফিজুর রহমানের জায়গায় জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানী যোগ দিয়েছিলেন। একের পর এক বিদেশি ক্রিকেটার পিএসএল ছেড়ে ভারতের কোটিপতি লিগে নাম লেখানোয় চরম অস্বস্তিতে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে চুক্তিভঙ্গকারী ক্রিকেটারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। গত বছর ঠিক একই কারণে দক্ষিণ আফ্রিকার করভিন বশকে নির্বাসিত করেছিল পিসিবি।

অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শনাকা শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজারেরও বেশি রান এবং ৮৬টি উইকেট শিকার করেছেন। এর আগে তিনি গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেললেও বড় মঞ্চে নিজেকে প্রমাণের খুব বেশি সুযোগ পাননি। তবে এবার রিয়ান পরাগের নেতৃত্বাধীন রাজস্থান দলে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

রাজস্থান রয়্যালসের পূর্ণাঙ্গ স্কোয়াড

রিয়ান পরাগ (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, দাসুন শনাকা, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, জোফ্রা আর্চার, রবি বিষ্ণোই, সন্দীপ শর্মা, শিমরন হেটমায়ার, তুষার দেশপাণ্ডে, ডোনোভান ফেরেরা, শুভম দুবে, বৈভব সূর্যবংশী, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, যুধবীর সিং চরক, কোয়েনা মফাকা, নান্দ্রে বার্গার, সুশান্ত মিশ্র, যশ রাজ পুঞ্জা, ভিগনেশ পুথুর, রবি সিং, আমন রাও, ব্রিজেশ শর্মা, অ্যাডাম মিলনে ও কুলদীপ সেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *