পলাশীপাড়ায় পদ্ম-শিবিরে চরম বিদ্রোহ! প্রচারের শুরুতেই গো ব্যাক স্লোগান আর গণ ইস্তফার হিড়িক

পলাশীপাড়ায় পদ্ম-শিবিরে চরম বিদ্রোহ! প্রচারের শুরুতেই গো ব্যাক স্লোগান আর গণ ইস্তফার হিড়িক

নিজস্ব প্রতিনিধি, পলাশীপাড়া: প্রার্থী ঘোষণা হতেই নদিয়ার পলাশীপাড়ায় রণক্ষেত্র পরিস্থিতি। তুঙ্গে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। মঙ্গলবার প্রচারে নামতেই নিজ দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অনিমা দত্ত। হাতে দলীয় পতাকা আর প্ল্যাকার্ড নিয়ে ‘গো ব্যাক’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পলাশীপাড়া বাসস্ট্যান্ড এলাকা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে।

বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, “অনিমা দত্তকে মানছি না।” প্রার্থীর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ইতিমিধ্যেই শতাধিক মণ্ডল ও বুথ সভাপতি গণ ইস্তফা দিয়েছেন। ক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, এই প্রার্থীকে এলাকায় কেউ চেনে না, তাই অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। যদিও এই বিক্ষোভকে আমল দিতে নারাজ অনিমা দত্ত। তাঁর পাল্টা দাবি, এসব তৃণমূলের সাজানো নাটক। তবে খোদ নিজের দলের কর্মীদের এই বিদ্রোহে ভোটের আগেই বড়সড় অস্বস্তিতে গেরুয়া শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *