ব্লু টাইগার্সে পুরনো মুখেই ভরসা খালিদ জামিলের হংকং ম্যাচে কি কামব্যাক করবে ভারত

ব্লু টাইগার্সে পুরনো মুখেই ভরসা খালিদ জামিলের হংকং ম্যাচে কি কামব্যাক করবে ভারত

এশিয়ান কাপের স্বপ্ন শেষ হলেও লক্ষ্যহীন ভারতীয় ফুটবলে বড় কোনো চমক নেই। ৩১ মার্চ হংকংয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা করেছেন কোচ খালিদ জামিল। আনোয়ার আলি, জিকসন সিং এবং এডমুন্ড লালরিন্ডিকা ছাড়া বাকি ২০ জন ফুটবলার দ্রুতই কোচির ক্যাম্পে যোগ দিচ্ছেন।

দলে গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথ, সন্দেশ ঝিঙ্ঘানদের মতো চেনা মুখ থাকলেও ব্রাত্যই থেকে গেলেন সানান বা মহম্মদ উভেইস। ফর্মহীন দানিশ ফারুক কিংবা লিস্টন কোলাসোদের দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবল মহলে। তবে নজর কাড়ছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতের হয়ে খেলার জন্য প্রস্তুত রায়ান উইলিয়ামসের অন্তর্ভুক্তি। অন্যদিকে দলের একমাত্র বাঙালি প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন রহিম আলি।

পুরুষ দলের পাশাপাশি ডামাডোল চলছে মহিলা ফুটবল দলেও। এশিয়ান কাপের ঠিক আগে কোচ বদলের সিদ্ধান্তে ক্ষুব্ধ ফেডারেশনের অন্দরেই। ক্রিসপিন ছেত্রীর বদলে কেন হঠাৎ অ্যামেলিয়া ভালভার্দেকে আনা হলো সেই প্রশ্ন তুলে সভাপতি কল্যাণ চৌবেকে কড়া চিঠি দিয়েছেন কার্যনির্বাহী কমিটির সদস্য ভালেঙ্কা আলেমাও।

ঘোষিত ভারতীয় দল

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথ, অমরিন্দর সিং।

রক্ষণ: সন্দেশ ঝিঙ্ঘান, আনোয়ার আলি, রাহুল ভেকে, মেহতাব সিং, আকাশ মিশরা, রোশন সিং।

মধ্যভাগ: জিকসন সিং, সুরেশ সিং, অনিরুদ্ধ থাপা, দানিশ ফারুক, ব্রেন্ডন ফার্নান্ডেজ, সাহাল আব্দুল সামাদ।

আক্রমণ: লিস্টন কোলাসো, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, এডমুন্ড লালরিন্ডিকা, নন্দকুমার শেখর, বিক্রম প্রতাপ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *