ট্রাম্পের যুদ্ধবিরতি কি কেবলই ফাঁদ? মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়ের ইঙ্গিত দিয়ে বড় দাবি ইজরায়েলের

ট্রাম্পের যুদ্ধবিরতি কি কেবলই ফাঁদ? মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়ের ইঙ্গিত দিয়ে বড় দাবি ইজরায়েলের

নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনার পর পাঁচ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও, মধ্যপ্রাচ্যের আকাশ থেকে বারুদের গন্ধ মোছেনি। খোদ ইজরায়েলের দাবি, ট্রাম্প সমঝোতা চাইলেও তেহরান মাথা নোয়াবে না। ফলে রক্তক্ষয়ী এই সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই।

পরমাণু চুক্তি নিয়ে টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় তেহরান কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আয়াতোল্লা আলি খামেনেইসহ প্রাণ হারিয়েছেন দুই হাজারের বেশি মানুষ। পাল্টা মারে ইরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইজরায়েলে হামলা চালাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালী অবরুদ্ধ করে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করে তেহরান এখন সুবিধাজনক অবস্থানে।

ইজরায়েলি কর্তাদের মতে, ট্রাম্পের শর্তে ইরান কখনোই তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিসর্জন দেবে না। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে আলোচনা হলেও ইরান ও লেবাননে ইজরায়েলি হামলা অব্যাহত থাকবে। অর্থাৎ, হোয়াইট হাউস শান্তির বার্তা দিলেও রণক্ষেত্র ছাড়তে নারাজ তেল আবিব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *