রেল টিকিটের নতুন নিয়ম না মানলেই গচ্চা যাবে পুরো টাকা

রেল টিকিটের নতুন নিয়ম না মানলেই গচ্চা যাবে পুরো টাকা

নতুন নিয়মে বাতিল হতে পারে টিকিটের রিফন্ড এবং যাত্রা শুরুর মাত্র ৩০ মিনিট আগেও বদলে ফেলা যাবে বোর্ডিং স্টেশন। ২০২৬ সালের অষ্টম ও নবম রেল সংস্কারের অধীনে ভারতীয় রেলওয়ে টিকিটের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে।

রিফন্ডের নতুন শর্তাবলী

  • ৭২ ঘণ্টার বেশি আগে: টিকিট বাতিলের ক্ষেত্রে শুধুমাত্র ন্যূনতম চার্জ কেটে নিয়ে বাকি পুরো টাকাই ফেরত দেওয়া হবে।
  • ৭২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে: মোট ভাড়ার ২৫ শতাংশ জরিমানা কাটা হবে এবং বাকি ৭৫ শতাংশ টাকা ফেরত পাবেন যাত্রী।
  • ২৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে: এই সময়ে টিকিট বাতিল করলে ভাড়ার ৫০ শতাংশ টাকা রিফন্ড পাওয়া যাবে।
  • ৮ ঘণ্টার কম সময়: ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার কম সময় বাকি থাকতে টিকিট বাতিল করলে কোনো টাকাই ফেরত পাওয়া যাবে না।

বোর্ডিং স্টেশনে বিশেষ সুবিধা

বড় শহরের যাত্রীদের সুবিধার্থে এখন থেকে ট্রেন ছাড়ার মাত্র ৩০ মিনিট আগেও বোর্ডিং পয়েন্ট বা স্টেশন পরিবর্তন করা যাবে। ফলে শহরের যেকোনো নির্ধারিত স্টেশন থেকেই ট্রেনে ওঠার সুযোগ পাবেন যাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *