মমতা উত্তরবঙ্গে থাকতেই বড় ধাক্কা, পদ্ম শিবিরে রাজবংশী আন্দোলনের প্রধান মুখ বংশীবদন ও প্রাক্তন তৃণমূল বিধায়ক

মমতা উত্তরবঙ্গে থাকতেই বড় ধাক্কা, পদ্ম শিবিরে রাজবংশী আন্দোলনের প্রধান মুখ বংশীবদন ও প্রাক্তন তৃণমূল বিধায়ক

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজবংশী সমাজের হেভিওয়েট নেতারা। মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ও তাঁর বাবা প্রাক্তন সাংসদ অমর রায় প্রধানও গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন। বিধানসভা ভোটের মুখে বংশীবদন বর্মনের মতো নেতার বিজেপিতে আসা উত্তরবঙ্গের রাজনীতিতে বড় সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

বিধাননগরে বিজেপি দপ্তরে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অর্ঘ্য রায় প্রধান বলেন যে মানুষের কাছে জবাব দেওয়ার মতো পরিস্থিতি নেই বলেই তিনি দল ছাড়লেন। অন্যদিকে বংশীবদন বর্মন রাজবংশী ভাষার স্বীকৃতি ও অধিকারের দাবিতে কেন্দ্রের ওপর আস্থা প্রকাশ করেছেন। শুভেন্দু অধিকারী পাল্টা তোপ দেগে জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় নিশ্চিত জেনে এখন সব জায়গাতেই ভূত দেখছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *