হরমুজ প্রণালী পেরিয়ে দেশে আসছে দুটি বিশালাকায় এলপিজি ট্যাঙ্কার, স্বস্তিতে গ্রাহকরা

এলপিজি সংকটের আশঙ্কার মাঝে ভারতের জন্য সুখবর নিয়ে আসছে দুটি বিশালাকায় এলপিজি ট্যাঙ্কার। ‘পাইন গ্যাস’ এবং ‘জগ বসন্ত’ নামের এই জাহাজ দুটি যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী নিরাপদেই অতিক্রম করেছে। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ট্যাঙ্কার দুটিকে এসকর্ট করে নিয়ে আসছে। আগামী ৪৮ থেকে ৬০ ঘণ্টার মধ্যে জাহাজগুলো ভারতের উপকূলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ট্যাঙ্কার দুটিতে মোট ৯১,০০০ টন এলপিজি রয়েছে, যা দিয়ে প্রায় ৬২ লক্ষের বেশি গার্হস্থ্য সিলিন্ডার ভরা সম্ভব। ৪৫,০০০ টন গ্যাস নিয়ে ‘পাইন গ্যাস’ আগামী ২৭ মার্চের মধ্যে নিউ ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছাবে। অন্যদিকে, ৪৬,০০০ টন গ্যাস নিয়ে ‘জগ বসন্ত’ ২৬ মার্চের মধ্যে পোর্ট কান্দলায় নোঙর করবে। জাহাজ দুটিতে মোট ৬০ জন ভারতীয় নাবিক রয়েছেন।

পেট্রোলিয়াম মন্ত্রকের মতে, দেশে বর্তমানে এলপিজি সরবরাহ স্থিতিশীল রয়েছে এবং আতঙ্কিত হয়ে বুকিং করার প্রবণতা অনেকটাই কমেছে। অভ্যন্তরীণ শোধনাগারগুলোতে উৎপাদন প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বাণিজ্যিক গ্যাসের সরবরাহও পর্যায়ক্রমে স্বাভাবিক হচ্ছে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোথাও রান্নার গ্যাসের ঘাটতি নেই বলে আশ্বস্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *