কৃষ্ণনগরে ডাক্তারের হাতে প্রৌঢ়া ও তরুণী নিগৃহীত শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় আবাসন

কৃষ্ণনগরে ডাক্তারের হাতে প্রৌঢ়া ও তরুণী নিগৃহীত শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় আবাসন

কৃষ্ণনগরের পিএল চ্যাটার্জি রোডের এক অভিজাত আবাসনে প্রবীণ মহিলা জয়ন্তী চক্রবর্তী ও তাঁর বোনঝি কাজলি নন্দী ব্যানার্জিকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল পেশায় চিকিৎসক রাহুল গুপ্তের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে মারধরের দৃশ্য ধরা পড়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্তদের অভিযোগ, কোনো প্ররোচনা ছাড়াই ডাক্তারবাবু তাঁদের ওপর চড়াও হন এবং পোশাক ছিঁড়ে নিগ্রহ করেন। অন্যদিকে অভিযুক্ত চিকিৎসকের দাবি, আবাসনের বাসিন্দাদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদেই তিনি হাত তুলতে বাধ্য হয়েছেন, তবে শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন। কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *