একই সঙ্গে একাধিক পদ ছাড়লেন মমতা ব্যানার্জি নবান্নের বিজ্ঞপ্তিতে তুঙ্গে জল্পনা

একই সঙ্গে একাধিক পদ ছাড়লেন মমতা ব্যানার্জি নবান্নের বিজ্ঞপ্তিতে তুঙ্গে জল্পনা

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার নবান্নের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, তিনি একাধিক সাম্মানিক পদ থেকে ইস্তফা দিয়েছেন।

এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। অনেকেই ধারণা করেছিলেন মুখ্যমন্ত্রী হয়তো নিজের মূল পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। তবে নবান্ন দ্রুত সেই জল্পনা উড়িয়ে দিয়ে স্পষ্ট করেছে যে, মমতা ব্যানার্জি কেবল বিভিন্ন সরকারি বোর্ড, কমিটি, কমিশন এবং কাউন্সিলের চেয়ারপারসন বা সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী বা মন্ত্রী হিসেবে তাঁর প্রশাসনিক পদের কোনো পরিবর্তন হয়নি। মূলত নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *