SIR: উঠছে বড় অভিযোগ
March 25, 20267:02 am

মঙ্গলবার অভিযোগ উঠছে, যে কোনও ভোটার এপিক নম্বর দিয়ে সার্চ করলেই, তালিকায় তাঁকে বিবেচনাধীন হিসেবে দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনের অফিসে ইতিমধ্যে বহু ভোটার ফোন করে যোগাযোগ করছেন, কেন এই অবস্থা। এমনকি, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, সেই ভোটারদেরও কমিশনের সাইটে মঙ্গলবার বিবেচনাধীন দেখাচ্ছে বলে অভিযোগ। কমিশনের আধিকারিক বলছেন, এটি প্রযুক্তিগত সমস্যা। মোবাইল অ্যাপে ঠিক দেখাচ্ছে।