খাবার অর্ডার করতে পকেটে পড়ছে টান, জোম্যাটোর পথে হেঁটে বড় ঘোষণা সুইগির
March 25, 20267:28 am

অনলাইনে খাবার অর্ডার করার অভ্যেস বদলে দিতে পারে সুইগির নতুন সিদ্ধান্ত। জোম্যাটোর পর এবার সুইগিও তাদের প্ল্যাটফর্ম ফি এক ধাক্কায় প্রায় ১৭ শতাংশ বাড়িয়ে দিল। এখন থেকে প্রতিটি অর্ডারে গ্রাহকদের ১৭ টাকা ৫৮ পয়সা অতিরিক্ত ফি দিতে হবে।
সংস্থার দাবি, উন্নত পরিষেবা এবং ডেলিভারি নেটওয়ার্ক সচল রাখতেই এই মূল্যবৃদ্ধি। তবে বারবার ফি বাড়তে থাকায় ক্ষুব্ধ গ্রাহক মহল। দুই সংস্থাই প্রায় একই হারে চার্জ বাড়ানোয় মধ্যবিত্তের পকেটে চাপ বাড়ছে। এই পরিস্থিতির মাঝেই বাজারে এসেছে র্যাপিডো, যারা কোনো প্ল্যাটফর্ম ফি ছাড়াই খাবার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।