অসুস্থ সোনিয়া গান্ধী দিল্লির হাসপাতালে ভর্তি, সঙ্গে ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা

অসুস্থ সোনিয়া গান্ধী দিল্লির হাসপাতালে ভর্তি, সঙ্গে ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা

কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোনিয়া গান্ধীর অসুস্থতার খবর পেয়ে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। তাঁরা দুজনেই দীর্ঘক্ষণ হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মায়ের স্বাস্থ্যের খোঁজ নেন। গভীর রাতে রাহুল গান্ধী হাসপাতাল থেকে বেরিয়ে যান।

তবে সোনিয়া গান্ধীর অসুস্থতার সঠিক কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বা কংগ্রেস দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো বুলেটিন প্রকাশ করা হয়নি। নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় উদ্বিগ্ন রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *