চুল পড়া নিয়ে চিন্তিত? ম্যাজিকের মতো কাজ করবে পিঁয়াজ ও রোজমেরি অয়েল
March 25, 20269:56 am

অকালে চুল ঝরে টাক পড়ে যাচ্ছে? দামি কেমিক্যাল ছেড়ে ভরসা রাখুন এই দুই প্রাকৃতিক তেলের ওপর। আজকের দিনে অনিয়মিত জীবনযাপন আর মানসিক চাপের প্রথম প্রভাব পড়ে আমাদের চুলে। এই সমস্যা সমাধানে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রোজমেরি এবং অনিয়ন অয়েল।
গবেষণা বলছে রোজমেরি এসেনশিয়াল অয়েল মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। অন্যদিকে সালফার সমৃদ্ধ পিঁয়াজের তেল চুলের গোড়া শক্ত করে এবং খুশকি দূর করে। চুল লম্বা করতে চাইলে রোজমেরি আর চুল ভাঙা রোধ করতে পিঁয়াজের তেল সেরা বিকল্প। নারকেল বা বাদাম তেলের সাথে মিশিয়ে সপ্তাহে দু-তিন দিন ব্যবহার করলেই মিলবে ঝকঝকে ও ঘন চুল। তবে ব্যবহারের আগে অ্যালার্জি পরীক্ষা করে নেওয়া জরুরি। সঠিক যত্ন আর সঠিক তেলের ব্যবহারই ফিরিয়ে দেবে আপনার চুলের হারানো জেল্লা।