সন্তান কি আপনার শত্রু হয়ে উঠছে? চাণক্য নীতির এই সতর্কবার্তা না জানলে বিপদ নিশ্চিত

আচার্য চাণক্য মনে করেন, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কারিগর যেমন বাবা-মা, তেমনি তাদের ধ্বংসের কারণও হতে পারেন অভিভাবকরাই। চাণক্য নীতি অনুসারে, যেসব বাবা-মা সন্তানকে সুশিক্ষা দেন না এবং সঠিক সংস্কার শেখান না, তারা আসলে সন্তানের পরম শত্রু।
চাণক্যের মতে, জন্মের পর থেকে বাবা-মাই শিশুর সম্পূর্ণ পৃথিবী। তাই তাদের প্রতিটি কাজ সন্তানের ওপর গভীর প্রভাব ফেলে। একজন আদর্শ অভিভাবকের প্রধান কর্তব্য হলো সন্তানকে শ্রমের মর্যাদা শেখানো এবং সুশিক্ষায় শিক্ষিত করা। যে বাবা-মা এই দায়িত্ব পালনে অবহেলা করেন, তাদের সন্তানরা ভুল পথে পরিচালিত হয় এবং এর জন্য ভবিষ্যতে গোটা পরিবারকে চড়া মাশুল গুনতে হয়।
এছাড়া যারা সন্তানকে লড়াই করতে না শিখিয়ে হাতের কাছে সব কিছু সহজে পৌঁছে দেন, তারা অজান্তেই সন্তানের বড় ক্ষতি করছেন। জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করার শক্তি না থাকলে সেই সন্তান কখনও সফল হতে পারে না। তাই আপনার সন্তানকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে আজই চাণক্যের এই উপদেশগুলো মেনে চলা জরুরি।