শনি ও শুক্রের বিরল সংযোগে কপাল খুলছে ৩ রাশির

শনি ও শুক্রের বিরল সংযোগে কপাল খুলছে ৩ রাশির

মীন রাশিতে শনি ও শুক্রের মহামিলনে তৈরি হয়েছে এক বিশেষ যোগ, যার শুভ প্রভাব থাকবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যুতি তিন রাশির জাতকদের জন্য রাজযোগের সমান ফল দেবে। বিশেষ করে চাকরি ও ব্যবসায় অভাবনীয় উন্নতির পাশাপাশি ঘুচবে দীর্ঘদিনের অর্থকষ্ট।

মিথুন রাশি

আটকে থাকা কাজে গতি আসবে এবং দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের সুবর্ণ সুযোগ আসবে। পাওনা টাকা আদায়ের পাশাপাশি বিদেশ ভ্রমণের যোগও রয়েছে।

কর্কট রাশি

ভাগ্যের জোড়ে প্রতিটি কাজেই মিলবে সাফল্য। নতুন চাকরির সন্ধানে থাকলে মোটা প্যাকেজের অফার আসতে পারে। অফিসে মান-সম্মান বৃদ্ধির পাশাপাশি বসের নেকনজরে থাকবেন। ব্যবসায় নতুন মোড় আসার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে বড় মুনাফা নিশ্চিত করবে।

মীন রাশি

যেহেতু এই সংযোগ আপনার রাশিতেই ঘটছে, তাই সবচেয়ে বেশি লাভবান হবেন মীন রাশির জাতকরাই। পুরনো ব্যবসায় নতুন করে লাভের মুখ দেখবেন এবং বড় কোনো প্রজেক্ট হাতে আসতে পারে। ক্যারিয়ারে বড়সড় উল্লম্ফন দেখা দেবে। দীর্ঘদিনের আর্থিক সংকটের অবসান ঘটে জীবনে ফিরবে সচ্ছলতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *