হারানো জমি ফেরাতে উত্তরবঙ্গে মমতা আর নন্দীগ্রামে অভিষেকের মরণপণ লড়াই

হারানো জমি ফেরাতে উত্তরবঙ্গে মমতা আর নন্দীগ্রামে অভিষেকের মরণপণ লড়াই

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে আজ বুধবার রাজ্যের দুই প্রান্ত কাঁপাতে নামছেন তৃণমূলের দুই শীর্ষ নেতা। উত্তরবঙ্গের তিন গুরুত্বপূর্ণ আসন—ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি ও মাটিগাড়া-নকশালবাড়িতে হারানো আধিপত্য পুনরুদ্ধারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর ক্ষত সারাতে আজ একদিনেই তিনটি মেগা জনসভা করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দক্ষিণবঙ্গের মেগা ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গড়ে দাঁড়িয়ে হুঙ্কার দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুর ও নারায়ণগড়েও প্রচার সারবেন তিনি। উত্তর ও দক্ষিণ—দুই মেদিনীপুর থেকে পাহাড় পর্যন্ত আজ তৃণমূলের হাইভোল্টেজ প্রচারের রণকৌশল ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *